ঢাকা, বৃহস্পতিবার ২৬ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩
[ দেশজুড়ে ]
মাদকসেবন নিয়ে বিরোধে বন্ধুকে খুন
ছবি: ডেইলি বাংলাদেশ
বগুড়ার পালশা তালপুকুর এলাকায় সোমবার রাতে ছুরিকাঘাতে এক যুবককে হত্যা করা হয়েছে। সোমবার রাতে এ ঘটনা ঘটে।
নিহত উজ্জল নিশিন্দারা ধমকপাড়ার মোহাম্মদ আলীর ছেলে। সে বাস ও ট্রাকের হেলপারের কাজ করতো।
বগুড়া সদর ওসি এসএম বদিউজ্জামান জানান, মাদকসেবন নিয়ে বিরোধের জের ধরে বন্ধুদের ছুরিকাঘাতে সে খুন হয়েছে। স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১২টায় সে মারা যায়।
তিনি আরো জানান, তার বিরুদ্ধে মাদক বিক্রি ও সেবনের অভিযোগ রয়েছে।
ডেইলি-বাংলাদেশ/জেএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!